© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

শেয়ার করুন:
বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেসকোর আন্তর্জাতিক সভায় যোগ দিলেন বাংলাদেশি সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৮ মে, ২০২৬
ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেসকো সদর দপ্তরে শুরু হওয়া “১৯৭০ কনভেনশনের সদস্য রাষ্ট্রসমূহের সভার সহায়ক কমিটির ১৪তম অধিবেশন (14th Session of the Subsidiary Committee to the Meeting of States Parties to the 1970 Convention)”–এ অংশ নিয়েছেন বাংলাদেশি সাংবাদিক ও গবেষক শাহাবুদ্দিন শুভ।

১৮ ও ১৯ মে ২০২৬ অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, সাংস্কৃতিক বিশেষজ্ঞ, গবেষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। সভাটি ইউনেসকোর ১৯৭০ সালের কনভেনশনের আওতায় আয়োজন করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং চুরি হওয়া সাংস্কৃতিক সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা।

সভায় যোগ দিয়ে শাহাবুদ্দিন শুভ বলেন,
“এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ বাংলাদেশের জন্য গর্বের বিষয়। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশ্বপর্যায়ের আলোচনা কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।”



তিনি আরও জানান, এই সভায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী।

ইউনেসকো সূত্রে জানা গেছে, সভাটি প্যারিসে ইউনেসকো সদর দপ্তরের রুম-১১ এ অনুষ্ঠিত হচ্ছে। এতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা সাংস্কৃতিক সম্পদের অবৈধ আমদানি, রপ্তানি ও মালিকানা হস্তান্তর প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, নীতিমালা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করছেন।

বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ইউনেসকোর ১৯৭০ কনভেনশনকে অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাঠামো হিসেবে বিবেচনা করা হয়। এই আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব বৈশ্বিক পরিসরে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন