স্যাটেলাইট সেবা থেকে আয় ৩৮ কোটি ৩৫ লাখ টাকা: টেলিযোগাযোগ মন্ত্রী
ছবি: সংগৃহীত
১১:৩২ পিএম | ১৮ মে, ২০২৬
দেশের মহাকাশ স্যাটেলাইট খাত এখন লাভজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, স্যাটেলাইট সেবা থেকে এখন পর্যন্ত সরকারের মুনাফা হয়েছে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-এ ভবিষ্যতের প্রযুক্তিতে স্যাটেলাইট ও ড্রোনের ব্যবহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রায় ৫০০ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী বলেন, কালবৈশাখী ঝড়ের সময় সমুদ্র ও নদীপথে অনেক জেলে দুর্ঘটনার শিকার হন, পাশাপাশি প্রতিবছর বাড়ছে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও। এসব ঝুঁকি কমাতে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে জেলেদের কাছে দ্রুত আবহাওয়া ও দুর্যোগের তথ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে ড্রোন ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।
এসকে/টিকে