© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
ঝিনাইদহে বজ্রপাতে নারীসহ প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ এএম | ১৯ মে, ২০২৬
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রাঘাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরুর পর পৃথক দুটি স্থানে এই ঘটনা ঘটে। এতে নারীসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম।

পুলিশ জানায়, আজ বিকেলে এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় শৈলকুপার দামুকদিয়া গ্রামের আন্না খাতুন বাড়ির পাশের একটি আমবাগানে আম কুড়াতে যান। তখন আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, সদর উপজেলার মায়াধরপুর গ্রামের একটি মাঠে কাজ করছিলেন দিনমজুর আসাদুল ইসলাম। বিকেল পাঁচটার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসকে/টিএ

মন্তব্য করুন