সাতক্ষীরায় বজ্রপাতে নারী আইনজীবীর মৃত্যু
ছবি: সংগৃহীত
০৬:০০ এএম | ১৯ মে, ২০২৬
সাতক্ষীরা সদরের রাজারবাগান এলাকায় বজ্রপাতে কামরুন্নাহার বেগম নামে এক নারী আইনজীবীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আইনজীবী কামরুন্নাহার বেগম রাজারবাগান এলাকার একরামুল ইসলাম লালুর স্ত্রী।
স্থানীয়রা জানান, আকস্মিক ঝড় বৃষ্টির সময় বাড়ির পাশের আমবাগানে অবস্থান করছিলেন আইনজীবী কামরুন্নাহার বেগম। এ সময় বজ্রপাত ঘটলে তিনি আহত হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি কেউ থানাতে অবহিত করেননি। খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরআই/টিকে