© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার করল অ্যাটকোর

শেয়ার করুন:
এনওসি বাধ্যতামূলকের নির্দেশনা প্রত্যাহার করল অ্যাটকোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৩ এএম | ১৯ মে, ২০২৬
সাংবাদিকদের প্রতিবাদের মুখে ‘অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক’ নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অ্যাটকোর সম্মানিত সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১৭ মে সংগঠনের পক্ষ থেকে ভুলবশত অনাপত্তিপত্র সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তি (স্মারক নং : অ্যাটকো/অনাপত্তিপত্র/০৩/২৬) জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।


আরআই/টিএ

মন্তব্য করুন