হজ করতে দেশ ছাড়ছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৭:৫৪ পিএম | ১৯ মে, ২০২৬
পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।
এমআই/টিএ