© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজিবিকে এলিট ফোর্স হিসেবে গড়ে তোলা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেয়ার করুন:
বিজিবিকে এলিট ফোর্স হিসেবে গড়ে তোলা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১৯ মে, ২০২৬
বিজিবিকে এলিট ফোর্স হিসেবে গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমানে র‍্যাবকে এলিট ফোর্স বলা হলেও বাহিনীটি রাজনৈতিক দমন-পীড়নে ব্যবহৃত হয়েছে। প্রকৃত অর্থে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেই এলিট ফোর্স হিসেবে গড়ে তোলা উচিত।

এনসিপির কেন্দ্রীয় এ নেতা বলেন, সীমান্তে দায়িত্ব পালন অত্যন্ত কষ্টসাধ্য হলেও বিজিবি সদস্যরা কম বেতনে কাজ করছেন। ১৫ থেকে ২০ হাজার টাকার বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। প্রয়োজনীয় স্বাধীনতা ও সক্ষমতা না থাকায় তারা অনেক ক্ষেত্রে কার্যকরভাবে টহল পরিচালনা করতে পারেন না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে বিজিবি সদস্যরা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন। সে কারণেই বাহিনীটিকে দুর্বল করতে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল।

সীমান্ত পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় চোরাকারবারিরাই বেশি সক্রিয়। তারা কাপড় ও গরু বেশি দামে বিক্রির জন্য সীমান্তে নিয়ে আসে। পরিকল্পিতভাবে বাংলাদেশের যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করতে সীমান্তসংলগ্ন এলাকায় ফেনসিডিল কারখানা গড়ে তুলে মাদক বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এমআই/টিএ

মন্তব্য করুন