© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে নতুন পোস্টএবার দল-মত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার দাবি তুললেন মাহফুজ

শেয়ার করুন:
এবার দল-মত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার দাবি তুললেন মাহফুজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৩ এএম | ২০ মে, ২০২৬
এবার দল-মত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষার দাবি তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৯ মে) রাতে এক ফেসবুক পোস্টে এ দাবি তোলেন তিনি।

ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, যারা আগের পোস্টকে পর্যালোচনা হিসাবে পাঠ করেছেন, তাঁদের জন্য বলছি।

আমাদের এখনকার কাজ হলো-

সকল নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে থাকা। দল-মত-ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিকের মানবাধিকারের পক্ষে থাকা। 
হঠকারী, উগ্রবাদী এবং অন্তর্ঘাতমূলক রাজনীতিকে পরাস্ত করা। সংখ্যালঘু ও মাজারপন্থিদের উপর হামলার বিচার করার দাবি অব্যাহত রাখা। 
জুলাই গণহত্যার বিচারের দাবিকে প্রধান করে তোলা এবং বিচারের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে থাকা। 

প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে বর্তমান সরকারকে বাধ্য করা।

বাংলার বহু ভাষা-সংস্কৃতিকে যাপন-উদযাপন করা এবং রিগ্রেসিভ-ডিফিটিস্ট কালচারাল লড়াইকে জায়গা না দেওয়া। 

তিনি লেখেন, কালচারালি-ইন্টেলেকচুয়ালি যারা বিভিন্ন বর্গ থেকে জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন, তাঁদেরকে ঔন করা। লীগের ফ্যাসিস্টদের লক্ষ্যবস্তু এরাই। 
যে যার জায়গা থেকে সক্ষম, যতবেশি সম্ভব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে তোলা। 

জুলাইয়ের পক্ষের সকল শক্তির মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একটা কমন স্পেইস/ল্যাংগুয়েজ তৈরি করা। অন্তর্ঘাতের ইতিহাস মাথায় রাখা। লীগের ধর্মতত্ত্ব ও বয়ানকে নর্মালাইজ করার বিরুদ্ধে জুলাই ও গত ১৬ বছরের গণতান্ত্রিক লড়াইয়ের বয়ানকে কেন্দ্রীয় করে তোলা। 

যারা গত দেড় বছরকে ১৬ বছরের ফ্যাসিবাদের চাইতে দুঃসহ/ খারাপ করে দেখাতে চেষ্টা করার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার অপকর্ম ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেসব লীগের ফ্যাসিস্টদের প্রতিহত করা।  

এ সাবেক উপদেষ্টা লেখেন, অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের মাধ্যমে দেশের কৃষক-শ্রমিক, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জীবন-জীবিকার সংকট দূরীকরণে সরকারকে বাধ্য করা। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনমনের বিরুদ্ধে সোচ্চার হওয়া। 

স্বাস্থ্যব্যবস্থার বিশৃঙ্খলা এবং সমন্বয়হীনতা এড়াতে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সকল নাগরিকের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা চালুর পক্ষে লড়াই অব্যাহত রাখা। 

জুলাইকে একটি মতাদর্শের ব্যানারে কুক্ষিগত ও বিভাজিত করার সকল প্রকল্পকে পরাস্ত করা। 

পুনশ্চঃ নিখিল বাংলাদেশের চিরকাল মজলুম-ডানপন্থী বলয়, অন্তরীণ কিচেনের দালাল-সুবিধাভোগী গুপ্ত বলয়, এবং দিস অ্যান্ড দোস বটফোর্সেস, সিন্ডিকেট আর গং মানে গয়রহ রাগ করেছে। সাথে লীগের ফ্যাসিস্টগুলাও। 

কেন একজোট হয়ে রাগ করলা?”


ইউটি/টিএ

মন্তব্য করুন