© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

শেয়ার করুন:
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৯ এএম | ২০ মে, ২০২৬
নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। সম্প্রতি বৃষ্টির পর শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (২০ মে) সাতসকালেই বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ দশম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। স্কোর ৯৬, যা মাঝারি হিসেবে ধরা হয়।

এদিন সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বায়ুমানের স্কোর ৯৬, যা জনস্বাস্থ্যের জন্য মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ, যার স্কোর ২৫৮, দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর শহর। শহরটির বায়ুমানের স্কোর ২১৭। এ ছাড়া, ১৭৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি কুয়েত, চতুর্থ অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গ, স্কোর ১৬৩। পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিযার জাকার্তার স্কোর ১৫৪।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এমআর/এসএন 

মন্তব্য করুন