© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড্রোন উড়ানো ও নতুন ভাড়াটিয়া প্রবেশে নিষেধাজ্ঞাপ্রধানমন্ত্রীর টঙ্গী সফর ঘিরে নিরাপত্তার চাদরে গাজীপুর

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর টঙ্গী সফর ঘিরে নিরাপত্তার চাদরে গাজীপুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ এএম | ২০ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফরকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরী আইন ২০১৮-এর ২৯ ও ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন উড়ানো এবং বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০ মে) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানার সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা ও মাঝিপাড়া এলাকা এবং গাছা থানার চতুরা, গাছা, কুনিয়া ও নিশাত হাউজিংসহ আশপাশের এলাকায় আবাসিক কিংবা অনাবাসিক ভবনে নতুন কোনো ব্যক্তি স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে পারবেন না।

এছাড়া এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক বা এ ধরনের কোনো দ্রব্য বহন এবং ড্রোনসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে ওড়ানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরআই/এসএন

মন্তব্য করুন