© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীরে প্রোটিনের ঘাটতি আছে কিনা বুঝবেন ৫ লক্ষণে

শেয়ার করুন:
শরীরে প্রোটিনের ঘাটতি আছে কিনা বুঝবেন ৫ লক্ষণে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ২০ মে, ২০২৬
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রোটিন। পেশি তৈরি, চুল, ত্বক, নখ, এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও প্রোটিনের বড় ভূমিকা রয়েছে। তবে বিভিন্ন কারণ যেমন-ঠিকমতো খাবার না খাওয়া, ডায়েটিং বা অনিয়মিত জীবনযাপনের ফলে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তখন শরীর নিজে থেকেই কিছু সংকেত দিতে শুরু করে।

যেমন :

সবসময় ক্লান্ত ভাব

পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি সারাদিন দুর্বল,ক্লান্ত লাগে, কাজে মন না বসে বা সামান্য কাজ করলেই হাঁপিয়ে যান, তাহলে তা প্রোটিনের অভাবের লক্ষণ হতে পারে। শরীরের শক্তি ধরে রাখতে প্রোটিন খুবই জরুরি। ঘাটতি হলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে।

চুল পড়া ও ত্বকের সমস্যা

অতিরিক্ত চুড়া, নখ ভেঙে যাওয়া বা ত্বক শুষ্ক হলে বুঝতে হবে শরীরে প্রোটিনের ঘাটতি হয়েছে। কারণ চুল, নখ ও ত্বকের গঠনেই প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শরীরে পর্যাপ্ত প্রোটিন না থাকলে এসব লক্ষণ দেখা দিতে পারে।

দুর্বল পেশি

প্রোটিন কমে গেলে শরীর শক্তির জন্য নিজের পেশি ভাঙতে শুরু করে। এর ফলে হাত-পায়ে জোর কমে যায়, শরীর দুর্বল লাগে এবং ধীরে ধীরে ওজনও কমতে পারে। অনেক সময় সিঁড়ি ওঠা বা ভারী কিছু তুলতেও কষ্ট হয়।

শরীরে ফোলা ভাব

হঠাৎ করেই যদি হাত, পা বা মুখ ফুলে ওঠে তাহলে তা প্রোটিনের ঘাটতির লক্ষণ হতে পারে। রক্তে অ্যালবুমিন নামের এক ধরনের প্রোটিন কমে গেলে শরীরে পানি জমতে শুরু করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব দেখা দেয়।

বারবার অসুস্থ হয়ে পড়া

প্রোটিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ কারণে শরীরে প্রোটিনের ঘাটতি হলে ঘনঘন সর্দি-কাশি, সংক্রমণ বা ক্ষত শুকোতে দেরি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।



বিশেষজ্ঞরা বলছেন, শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় প্রোটিনসমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। যেমন ডিম, মাছ, মুরগির মাংস,
দুধ ও দই, ডাল, ছোলা, সয়াবিন, পনির, বাদাম ইত্যাদি।

সূত্র: আজকাল, এই সময়


এসএ/এসএন

মন্তব্য করুন