কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
১২:১৪ পিএম | ২০ মে, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।
বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯নং ওয়ার্ডস্থ সবজি বাগান এসটিএস- এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি।
সালাম বলেন, প্রত্যেক হাটে কন্ট্রোল রুম থাকবে, ডাক্তার থাকবে, পুলিশের টহল থাকবে। যাতে নির্বিঘ্নে মানুষ হাটে এসে কেনাকাটা করতে পারে। পশুর হাটের বর্জ্য হাট শেষ হওয়ার সাথে সাথেই পরিষ্কার করা হবে।
এসময় ডেঙ্গু নিয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে জরিপ করা হচ্ছে। জরিপের ফলাফল পর্যালোচনা করে নেয়া হবে অগ্রীম ব্যবস্থা। এতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রকোপ।
আরআই/ এসএন