© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ উপলক্ষে এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, ১০ দিন বন্ধ অফিস

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা, ১০ দিন বন্ধ অফিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০২ পিএম | ২০ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটির সাথে সমন্বয় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। ফলে ঈদ উপলক্ষ্যে ১০ দিন (২২ মে থেকে ৩১ মে পর্যন্ত) বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো। এ ছুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য বলে জানা গেছে।

আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এক মাসের ছুটি পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা। ঈদুল আজহা ছাড়াও গ্রীষ্মকালীন ছুটি এর মধ্যে রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ মে থেকে শুরু হবে ছুটি, যা চলবে ২১ জুন পর্যন্ত। ছুটি শেষে আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষ্যে সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস।

আরআই/এসএন

মন্তব্য করুন