© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, নিহত ৩

শেয়ার করুন:
ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, নিহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ২০ মে, ২০২৬
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাটি ভট্ট বালিঘাটা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহাদুর শিকদার (৪২), মনির হোসেন মুন্না (৩২) ও মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল খান বলেন, সড়ক দুর্ঘটনার শিকার দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। আমরা বাগেরহাট সদর থানায় চিঠি পাঠিয়েছি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। একজন ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকি দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে ওখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

এসএন 

মন্তব্য করুন