© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিলেন ডিএনসিসি প্রশাসক

শেয়ার করুন:
পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিলেন ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৫ পিএম | ২০ মে, ২০২৬
রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় পশুরহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নামে পিঙ্ক কালারের টয়লেট নির্মাণের নির্দেশনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 ইজারার শর্ত ভাঙলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেন তিনি।
 
রাজধানীতে পশু হাটকে কেন্দ্র করে জনদুর্ভোগ বা যানজট হলে সিটি করপোরেশন ব্যবস্থা নেবে এমন কথাও জানান শফিকুল ইসলাম খান।
 
শফিকুল ইসলাম বলেন, হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন সরিয়ে ফেলতে হবে। সবাই পরিবারের সদস্যদের নিয়ে যাতে স্বাচ্ছন্দে হাটে যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।
 
এ সময় নারীদের জন্য প্রতিটি হাটে পিঙ্ক টয়লেট নামে পিঙ্ক কালারের টয়লেট নির্মাণের নির্দেশনাও দেন প্রশাসক।

পিআর/টিএ 

মন্তব্য করুন