© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জলবায়ু সংকট মোকাবিলায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ: পরিবেশমন্ত্রী

শেয়ার করুন:
জলবায়ু সংকট মোকাবিলায় বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ: পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ২০ মে, ২০২৬
জলবায়ু সংকট মোকাবিলায় বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার নয়, সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর হোটেলে কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন ইনিশিয়েটিভস ইন দ্য সুন্দরবনস রিজিয়ন -সিআরআইএস প্রকল্পের সূচনা কর্মশালায় পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন, বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি চলমান রয়েছে, যা পরিবেশ ও প্রাণপ্রকৃতি রক্ষায় ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকার সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অতীতে অনিয়ম থাকলেও সরকার গঠনের পর সুন্দরবনে দস্যুতা নিয়ন্ত্রণে এসেছে এবং বন সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন