© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লার পশুর হাটে নজর কাড়ছে উট ‘সুলতান’

শেয়ার করুন:
কুমিল্লার পশুর হাটে নজর কাড়ছে উট ‘সুলতান’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ২০ মে, ২০২৬
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি এগ্রো ফার্মে এবার কোরবানির পশুর হাটে যোগ হয়েছে ভিন্ন এক আকর্ষণ-বিশাল আকৃতির উট 'সুলতান'। ব্যতিক্রমী এই সংযোজন ইতোমধ্যে পুরো কুমিল্লাজুড়ে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

খামারের মালিক ব্যবসায়ী জুয়েল আহমেদ জানান, প্রায় দুই মাস আগে ভারতের রাজস্থান থেকে উটটি আমদানি করা হয়। বর্তমানে এটি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ছুটে আসছেন সুলতান' নামের এই উটটিকে একনজর দেখতে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মধ্যেই উটটিকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।

উটটির দেখভালকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গরুর তুলনায় উট পালন করা তুলনামূলক সহজ। তাদের ভাষ্য অনুযায়ী, উট সাধারণত গরুর মতোই স্বাভাবিক খাবার (যেমন- খড়, ভুসি, ঘাস) খায় এবং এর পরিচর্যাতেও ঝামেলা অনেক কম।

খামারি ব্যবসায়ী জুয়েল আহমেদ বলেন, সাধারণত হাটে গরু-মহিষের ভিড়ে ভিন্ন কিছু করার চিন্তা থেকেই রাজস্থান থেকে এই উটটি এনেছি। যদি সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক পরিবেশ তৈরি করা যায়, তবে ভবিষ্যতে উট পালন আমাদের দেশে বাণিজ্যিক খামার সেক্টরে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

স্থানীয় বাসিন্দাদের মতে, কুমিল্লার পশুর হাটে বা কোনো খামারে এমন ব্যতিক্রমী সংযোজন আগে কখনো দেখা যায়নি। ফলে এই খামার থেকেই এবারের কোরবানির পশুর হাটের মূল আকর্ষণে পরিণত হয়েছে অনন্য এই উট 'সুলতান'।

আইকে/টিএ

মন্তব্য করুন