© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মেলোডি মুহূর্ত’ নিয়ে মোদির সমালোচনায় রাহুল গান্ধী

শেয়ার করুন:
‘মেলোডি মুহূর্ত’ নিয়ে মোদির সমালোচনায় রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৬ পিএম | ২০ মে, ২০২৬
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালি সফরকালে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ‘এক্সে’ পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন মেলোনি।

এর মাধ্যমে দুই নেতার সঙ্গে যুক্ত ‘মেলোডি’ শব্দটি আবার ফিরে আসে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। ভাইরাল হওয়া মুহূর্তটিকে কটাক্ষ করে লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, ‘দেশে যখন অর্থনৈতিক ঝড় বইছ, তখন প্রধানমন্ত্রী ইতালিতে টফি বিলি করতে ব্যস্ত।’ খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
 
মেলোনির শেয়ার করা ভিডিওতে ইতালীয় নেতাকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য একটি উপহার এনেছেন। এটি মেলোডি।
’ সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া মেলোডি চকোলেটের একটি প্যাকেটি দেখান।

ভিডিওটির সঙ্গে মেলোনি লিখেছেন, ‘উপহারটির জন্য ধন্যবাদ।’
 
নিজের এক্সে পোস্ট করে রাহুল গান্ধী বলেন, ‘কৃষক, যুবক, নারী, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সবাই কাঁদছেন, প্রধানমন্ত্রী হাসছেন এবং রিল বানাচ্ছেন, আর বিজেপির লোকেরা তার সঙ্গে হাততালি দিচ্ছে। এটা নেতৃত্ব নয়, এটা একটা প্রহসন।

উল্লেখ্য, মোদি এবং মেলোনি নাম দুটিকে একত্রিত করে তৈরি ‘মেলোডি’। শব্দটি প্রথম ব্যবহার করেন ইতালির প্রধানমন্ত্রী, ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত COP28 সম্মেলনে। পরবর্তীতে আন্তর্জাতিক অনুষ্ঠানে এই দুই নেতাকে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত বিনিময় করতে দেখা যাওয়ার পর শব্দটি অনলাইনে জনপ্রিয় হয়ে ওঠে।

কেএন/এসএন


মন্তব্য করুন