© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় কত?

শেয়ার করুন:
১ কোটি লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার, ব্যয় কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ২০ মে, ২০২৬
এক কোটি লিটার রাইস ব্রাণ তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এতে মোট ব্যয় হবে ১৭৯ কোটি ৫০ লাখ টাকা (ভ্যাট-ট্যাক্সসহ)। প্রতি লিটারের দাম পড়বে ১৭৯ টাকা ৫০ পয়সা।
 
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো- মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড, মজুমদার প্রোডাক্টস লিমিটেড, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ।
 
এরমধ্যে মজুমদার ব্রাণ অয়েল মিলসের কাছ থেকে ৪০ লাখ লিটার ও মজুমদার প্রোডাক্টসের কাছ থেকে ৩০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনা হবে। এছাড়া তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজের কাছ থেকে কেনা হবে যথাক্রমে ২০ লাখ ও ১০ লাখ লিটার করে রাইস ব্রান তেল।

সভায় রাইস ব্রাণ অয়েল ছাড়াও মসুর ডাল ও পাম অলিন ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কেএন/এসএন

মন্তব্য করুন