© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চিকিৎসাসহ সব নাগরিক সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের: মাহমুদা মিতু

শেয়ার করুন:
চিকিৎসাসহ সব নাগরিক সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের: মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ২০ মে, ২০২৬
চিকিৎসা সেবাসহ সব নাগরিক সুযোগ-সুবিধা দেয়ার দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু।

বুধবার (২০ মে) বিকেলে স্থানীয় জনসাধারণের আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. মাহমুদা আলম মিতু।

তিনি বলেন, ‘দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবার পাওয়ার অধিকার রয়েছে। এ লক্ষ্যে একজন এমপি হিসেবে কাজ করে যাবো। যেহেতু আমি একজন ডাক্তার এবং আমার স্বামীও ডাক্তার তাই এই এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।’

মাওলানা মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন: উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমান, এনসিপি জেলা আহ্বায়ক মইনুল ইসলাম মান্না।
 
বুধবার (২০ মে) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন: অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা ও বিএনপি নেতা খায়রুল আলম খোকন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন: উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. সাইদুর রহমান, সাবেক এনসিপি নেতা মো. মহিউদ্দিন কালু মিয়া, মো. হারুন অর রশীদসহ জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ।

কেএন/এসএন

মন্তব্য করুন