বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে কানাডা
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ২০ মে, ২০২৬
আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। ৬টি ভিন্ন ডিজাইনের সীমিত সংস্করণের বিশ্বকাপ থিমের কনডম বিনা মূল্যে বিতরণ করবে টরন্টো পাবলিক হেলথ।
কানাডাভিত্তিক সংবাদমাধ্যম ভ্যানকুভার সানের এক প্রতিবেদন অনুযায়ী, ফিফা বিশ্বকাপ চলাকালীন চারটি ক্লিনিকে ‘সীমিত সংস্করণের’ কনডম এবং নিরাপদ যৌনতার অন্যান্য সামগ্রী বিতরণ করবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—বিশ্বকাপ চলাকালীন সময়ে শহরে আগত বিপুলসংখ্যক পর্যটকের মাঝে নিরাপদ যৌন মিলনকে উৎসাহিত করা এবং যৌনবাহিত রোগের বিস্তার রোধ করা। এই প্রচারণাটি টরন্টোর বিখ্যাত কনডটটু উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ফুটবল খেলার বিভিন্ন টার্ম বা পরিভাষার সঙ্গে মিল রেখে কনডমগুলোর প্যাকেজিংয়ে বেশ কিছু মজাদার এবং চতুর স্লোগান ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া স্টক থাকা পর্যন্ত বিভিন্ন ফ্যান জোন, নাইটলাইফ স্পট এবং স্থানীয় পার্টনার এজেন্সিগুলোতে মোট ৫,০০,০০০-এর বেশি কনডম এবং লুব্রিকেন্ট বিতরণ করার পরিকল্পনা রয়েছে শহর কর্তৃপক্ষের।
এবি/টিএ