© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের প্রভাবে প্যারিসে সরে গেল ই-স্পোর্টস বিশ্বকাপ

শেয়ার করুন:
ইরান যুদ্ধের প্রভাবে প্যারিসে সরে গেল ই-স্পোর্টস বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ এএম | ২১ মে, ২০২৬
ই-স্পোর্টস বিশ্বকাপের প্রথম দুটি আসরই অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। আগামী জুলাই-আগস্টে তৃতীয় আসরটিও রিয়াদেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে তা সরে গেল ফ্রান্সের প্যারিসে।
ইরান যুদ্ধের প্রভাবে প্যারিসে সরে গেল ই-স্পোর্টস বিশ্বকাপ

বুধবার (২০ মে) ই-স্পোর্টস ফাউন্ডেশন ভেন্যু পরিবর্তনের বিষয়টি জানিয়েছে। টুর্নামেন্টটি ৬ জুলাই থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলবে এবং এতে ১০০টিরও বেশি দেশের ২,০০০-এর বেশি খেলোয়াড় ও ২০০টি ক্লাব অংশ নেবেন।

ই-স্পোর্টস ফাউন্ডেশন জানিয়েছে, বিভিন্ন শহরে পর্যায়ক্রমে আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টকে আন্তর্জাতিকভাবে সম্প্রসারণের দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রিয়াদই প্রতিযোগিতার স্থায়ী কেন্দ্র হিসেবে থাকবে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতির’ আলোকে দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার পর ২০২৬ সালের আসরের জন্য প্যারিসকে বেছে নেওয়া হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এটি বিশ্বজুড়ে ৭৫ কোটিরও বেশি দর্শক আকর্ষণ করেছে। গত বছরের আসরে ৩৫ কোটিরও বেশি ঘণ্টা ওয়াচটাইম তৈরি হয় এবং ৩৫টি ভাষায় ৯৭টি অংশীদারের মাধ্যমে ২৮টি প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়, যা ১৪০টি দেশের দর্শকদের কাছে পৌঁছায়।

২০২৬ সালের প্রতিযোগিতায় ২৫টি টুর্নামেন্টে ২৪টি গেম অন্তর্ভুক্ত থাকবে এবং খেলোয়াড়রা ৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি প্রাইজমানির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই আসর প্যারিসে কোন ভেন্যুতে আয়োজন হবে, ই-স্পোর্টস ফাউন্ডেশন সে বিষয়ে বিস্তারিত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করবে।

টিজে/টিএ 

মন্তব্য করুন