ঈদ যাত্রায় ৭ রুটে বাস দিচ্ছে জবি প্রশাসন, যাত্রা শুরু ২২ মে
ছবি: সংগৃহীত
০৩:৩০ এএম | ২১ মে, ২০২৬
এবারের ঈদুল আজহা সাতটি বিভাগীয় শহরের ৭ রুটে বাস দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাসগুলো আগামী ২২ মে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল করবে। এসব বাস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করবে এবং নির্ধারিত বিভিন্ন স্টপেজে শিক্ষার্থীদের নামিয়ে দেবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাসে উঠতে হবে।
পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘প্রতিটি রুটে শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করেই বাসের সময়সূচি ও গন্তব্য নির্ধারণ করা হয়েছে। আমরা চেষ্টা করেছি যেন যাত্রাপথে শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে পরিবারের কাছে ফিরতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে।
এই বিশেষ বাস সার্ভিস তারই অংশ।’
টিজে/টিএ