শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ তরুণী আটক
ছবি: সংগৃহীত
০৪:০৮ এএম | ২১ মে, ২০২৬
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনাল থেকে প্রায় সোয়া কেজি সোনাসহ তামান্না মাইমুনা (২১) নামের এক তরুণীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁকে আটক করা হয়।
তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মাইমুনা গতকাল সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। এক কেজি ২২৮ গ্রাম সোনাসহ আটক করে তাঁকে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর সূত্র আরো জানায়, গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য আসার পর নজরদারি বাড়ানো হয়।
পরে ওই তরুণী ফ্লাইট থেকে বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে এলে তাঁকে শনাক্ত করা হয়।
এরপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁর শরীরে বিশেষ কায়দায় লুকানো এক কেজি ২২৮ গ্রাম সোনা পাওয়া যায়।
টিজে/টিএ