© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

শেয়ার করুন:
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ এএম | ২১ মে, ২০২৬
‎ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

আজ ‎বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এবি/টিএ

মন্তব্য করুন