তুরস্কে চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ডমাস্টার নর্ম পেলেন ফাহাদ
ছবি: সংগৃহীত
০৯:২৮ এএম | ২১ মে, ২০২৬
তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সেই সঙ্গে কাঙ্ক্ষিত ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্মও অর্জন করেছেন এই দেশসেরা দাবাড়ু।
৯ রাউন্ডের এই টুর্নামেন্টে ৭ পয়েন্ট পেয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন ফাহাদ। গ্র্যান্ডমাস্টার নর্ম স্পর্শ করতে শেষ দুই রাউন্ডে প্রয়োজন ছিল দেড় পয়েন্ট। চরম চাপের মুখে অষ্টম রাউন্ডে ইরানের আন্তর্জাতিক মাস্টারকে হারান এবং শেষ রাউন্ডে জর্জিয়ার দাবাড়ুর সাথে ড্র করে লক্ষ্য পূরণ করেন তিনি।
পুরো টুর্নামেন্টে তিনজন গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়ে দুজনকে হারিয়েছেন ফাহাদ। আর মাত্র একটি নর্ম পেলেই বাংলাদেশের পরবর্তী গ্র্যান্ডমাস্টার হবেন এই তরুণ।
এবি/টিএ