স্বর্ণের দাম বেড়েছে
ছবি: সংগৃহীত
১২:২৬ পিএম | ২১ মে, ২০২৬
দেশের বাজারে টানা তিন দফায় কমার পর আবার বাড়ল স্বর্ণের দম। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা।
কেএন/এসএন