© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২২ পিএম | ২১ মে, ২০২৬
কা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আজ বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে এই যানজট ছড়িয়ে পড়েছে। এ নিয়ে টানা তিনদিন ধরে ভোরের আলো ফোটার পর থেকেই মহাসড়কে এমন অচলাবস্থার সৃষ্টি হচ্ছে, যা দিনের একটি বড় সময় পর্যন্ত স্থায়ী থাকছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিওটগঞ্জ পর্যন্ত গাড়ি খুব সুন্দরভাবেই চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই দেখি সামনে গাড়ির দীর্ঘ সারি। সকাল ৭টা থেকে এক জায়গাতেই আটকে বসে আছি। 

সাইফ বাবু নামে অপর এক যাত্রী বলেন, মহাসড়কে কয়েকদিন ধরে যানজটের খবর পাচ্ছিলাম। ভেবেছিলাম একটু সকাল সকাল বের হলে আরামে ঢাকায় পৌঁছাতে পারব। এখন এমন যানজটের কবলে পড়লাম যে কখন মুক্তি পাব জানি না। ভ্যাপসা গরমে গাড়ির ভেতর অবস্থা কাহিল হয়ে যাচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিয়েছে। সড়কের ওপর গাড়ির চাপ বেশি থাকায় স্বাভাবিক হতে কিছুটা সময় লাগছে, তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে পবিত্র ঈদুল আজহার ঈদযাত্রার আর মাত্র কয়েকদিন বাকি। এর আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইনে ঘন ঘন এমন দীর্ঘ যানজট দেখা দেওয়ায় সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের মনে ঘরমুখী যাত্রা নিয়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ছে।

কেএন/এসএন

মন্তব্য করুন