জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন: ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত
০২:৩৬ পিএম | ২১ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে উত্তাল পুরো দেশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি তুলেছেন দেশের সাধারণ মানুষ থেকে জনপ্রিয় ব্যক্তিরা। এবার রামিসা হত্যাকাণ্ড কথা বলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন তিনি।
পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো— আসসালামু আলাইকুম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ—এ দেশটি আপনি সেভ করুন। এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে, এবং যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাশ করুন।
বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বিষয়ে সংবিধান পরিবর্তন করুন—এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে, ইনশাআল্লাহ। আমরা আর চাই না এই দেশে কোনো নিরীহ মানুষ বা শিশু এভাবে প্রাণ হারাক।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি।
এবি/টিএ