© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপের আগে ফের চোট পেলেন নেইমার

শেয়ার করুন:
বিশ্বকাপের আগে ফের চোট পেলেন নেইমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ পিএম | ২১ মে, ২০২৬
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ডান পায়ের মাংসপেশির চোটে ভুগছেন তিনি, যা নিয়ে উদ্বেগে পড়েছে জাতীয় দল ও তার ক্লাব।

নেইমারের ক্লাব সান্তোস জানিয়েছে, নেইমার ইতোমধ্যেই অনুশীলন ও ম্যাচ থেকে ছিটকে গেছেন। চোটের কারণে তিনি কোপা সুদামেরিকানা ম্যাচে মাঠে নামতে পারেননি এবং গ্রেমিওর বিপক্ষেও তার খেলা অনিশ্চিত।

ক্লাবের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, চোটটি গুরুতর নয় এবং দ্রুত সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার আগে তার ফিটনেস নিয়েই এখন মূল দুশ্চিন্তা।



সম্প্রতি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন, যেখানে দীর্ঘ সময় পর আবারও জায়গা পেয়েছিলেন নেইমার। ২০২৩ সালের গুরুতর ইনজুরির পর এই প্রথম জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েছিলেন তিনি।

তবে নতুন এই চোটে তার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় দলের কোচিং স্টাফ ইতিমধ্যে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ কোচ আনচেলত্তি আগেই জানিয়েছেন, শুধুমাত্র সম্পূর্ণ ফিট খেলোয়াড়দেরই দলে রাখা হবে।

ব্রাজিল শিবিরের আশঙ্কা, এই চোট যদি অনুশীলনের সূচি বা আসন্ন প্রীতি ম্যাচে অংশগ্রহণে প্রভাব ফেলে, তবে বিশ্বকাপের পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে।

বর্তমানে নেইমার সান্তোসের ট্রেনিং সেন্টারে ব্যক্তিগত চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরাই এখন তার প্রধান লক্ষ্য।

এমআর/টিকে  

মন্তব্য করুন