© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

শেয়ার করুন:
ঈদের ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫০ এএম | ২২ মে, ২০২৬
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৮ দিন বন্ধ থাকবে। এ সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে, ২০২৬ তারিখ থেকে ০৬ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত 'গ্রীষ্মকালীন অবকাশ' ও ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য আইডি কার্ড সঙ্গে রেখে প্রবেশ করতে হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন