© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় পৌঁছানোর পরপরই ঢুলিকে হামজাদের কোচ ঘোষণা

শেয়ার করুন:
ঢাকায় পৌঁছানোর পরপরই ঢুলিকে হামজাদের কোচ ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ২২ মে, ২০২৬
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হতে ঢাকায় এসে পৌঁছেছেন থমাস ঢুলি। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের এক ফ্লাইটে তিনি বাংলাদেশে আসেন। ঘণ্টাখানেক সময় বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেলের উদ্দেশ্যে রওনা হন এই কোচ। বাফুফে স্টাফরাই বিমানবন্দরে উপস্থিত থেকে কোচকে স্বাগত জানিয়েছেন।



ঢাকায় পৌঁছানোর পরপরই বাফুফে ফেসবুক পেজে ঢুলিকে কোচ হিসেবে ঘোষণা করে। ফেসবুকের পাশাপাশি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ফেডারেশন। থমাস ঢুলি বাংলাদেশ ফুটবল দলের কোচ হচ্ছেন এটা অনুমেয় ছিল। আগে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে দেশে আসার পরই বাফুফে অবহিত করেছে সবাইকে। 

এমআই/এসএন

মন্তব্য করুন