নিকোলের সঙ্গে বিচ্ছেদের পর নতুন গার্লফ্রেন্ড নিয়ে প্রকাশ্যে ইয়ামাল
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ২২ মে, ২০২৬
লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার শিরোপা উদযাপন নৈশভোজ অনুষ্ঠিত হয় কাসানোভা বিচ ক্লাবে। অনুষ্ঠানে দলটির খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, ক্লাব কর্মী এবং সভাপতি হুয়ান লাপোর্তা উপস্থিত ছিলেন। অংশ নিয়েছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামালও।
অনুষ্ঠানে সেভিয়ার ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার হাত ধরে এসেছিলেন বার্সার এই তরুণ তারকা। সম্প্রতি গ্রিসের উপকূলে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই দুজনকে ঘিরে গুঞ্জন চলছিল। খবর মুন্দো দেপোর্তিভোর।
বর্তমানে টিকটকে ইনেস গার্সিয়ার ৫ লাখেরও বেশি অনুসারী রয়েছে এবং ইনস্টাগ্রামে ১ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। তিনি নিয়মিতভাবে ফ্যাশন ট্রেন্ড, আউটফিট, ভ্রমণ এবং লাইফস্টাইলভিত্তিক কনটেন্ট শেয়ার করেন।
এতদিন পর্যন্ত ইনেস গার্সিয়া ব্যক্তিগত জীবনকে বেশ আড়ালেই রেখেছিলেন। তবে বার্সেলোনার তারকা ফুটবলারের সঙ্গে তার রোমান্টিক সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই পরিস্থিতি বদলে যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্পেনের বিনোদন জগতে তার নাম ব্যাপকভাবে আলোচনায় উঠে এসেছে।
এদিকে, সবশেষ এপ্রিলে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মৌসুম শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হয়েছে ইয়ামালকে। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং আগামী বিশ্বকাপকে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সামনে রেখে সম্পূর্ণ সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন।
বিশ্বকাপে উরুগুয়ের (২৭ জুন) বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। বর্তমানে তার পুনর্বাসন চলছে। বিশ্বকাপে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে না দেখার সম্ভাবনাই বেশি।
এসকে/এসএন