© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন ৪ নিয়মে বদলে যাচ্ছে বিশ্বকাপের চেহারা

শেয়ার করুন:
নতুন ৪ নিয়মে বদলে যাচ্ছে বিশ্বকাপের চেহারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ২২ মে, ২০২৬
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম আনছে ফিফা। ফুটবলের আধুনিকায়ন ও খেলার গতি বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তনগুলো আনা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

১৯৭০ সালে হলুদ-লাল কার্ড, ২০১৮ সালে ভিএআর এবং ২০২২ কাতার বিশ্বকাপে অতিরিক্ত সময়ের নতুন হিসাবের পর এবার আরও ৪টি নতুন নিয়ম বিশ্বকাপের চেহারা বদলে দিতে যাচ্ছে।

এখন থেকে প্রতিটি ম্যাচেই বাধ্যতামূলকভাবে পানি পানের বিরতি থাকবে। আবহাওয়া গরম হোক বা ঠান্ডা- সব ম্যাচেই প্রতি অর্ধের মাঝামাঝি তিন মিনিটের বিরতি দেবেন রেফারি।

ফিফা জানিয়েছে, সব দলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সমালোচকদের মতে, এতে ম্যাচ কার্যত চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এবং মার্কিন সম্প্রচারকদের অতিরিক্ত বিজ্ঞাপনের সুযোগ তৈরি হবে।

আগে ভিএআর শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড এবং ভুল পরিচয়ের ঘটনায় ব্যবহার করা হতো। এবার দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে পর্যালোচনা করা যাবে।

এ ছাড়া ‘স্পষ্ট ভুল কর্নার সিদ্ধান্ত’ও এখন ভিএআরে দেখা যাবে, তবে খেলা দীর্ঘ সময় বন্ধ রাখা যাবে না।

খেলার গতি বাড়াতে গোলকিক, থ্রো-ইন ও খেলোয়াড় বদলির ক্ষেত্রে দৃশ্যমান কাউন্টডাউন চালু হচ্ছে।



১. গোলকিপারের জন্য আগের মতোই থাকবে ৮ সেকেন্ডের সীমা।

২. থ্রো-ইন ও গোলকিকের ক্ষেত্রে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে পারবেন।

৩. সময় নষ্ট করলে বল প্রতিপক্ষের দখলে চলে যাবে।

৪. বদলির সময় বোর্ড ওঠার পর ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে।

৫. নির্ধারিত সময়ের মধ্যে মাঠ না ছাড়লে বদলি খেলোয়াড় পরবর্তী স্টপেজের আগে মাঠে নামতে পারবেন না।

৬. প্রতিপক্ষের সঙ্গে তর্ক বা বচসার সময় মুখ ঢেকে কথা বললে এখন থেকে লাল কার্ড দেখাতে পারবেন রেফারি।

সম্প্রতি ভিনিসিউস জুনিয়র- কে ঘিরে এক ঘটনার পর এই নিয়ম আলোচনায় আসে। চ্যাম্পিয়নস লিগে জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে কথা বলায় শাস্তির মুখে পড়েন।

এ ছাড়া সিদ্ধান্তের প্রতিবাদে দল মাঠ ছেড়ে গেলে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। কোনো কোচ বা কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলেও একই শাস্তি পেতে পারেন।

ফিফা জানিয়েছে, কোনো দল ম্যাচ পরিত্যাগ করলে নীতিগতভাবে সেই ম্যাচে পরাজিত বলে গণ্য হবে।

সম্প্রতি আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে গিয়েছিলেন। যদিও পরে তারা ম্যাচ জিতেছিল, শেষ পর্যন্ত তাদের শিরোপা বাতিল করা হয়।

এসকে/এসএন

মন্তব্য করুন