ধোনি কি অবসর নেবেন, কী বললেন চেন্নাই কোচ?
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ২২ মে, ২০২৬
আইপিএলে আর দেখা যাবে কি না মাহেন্দ্র সিং ধোনিকে- এই প্রশ্নে আবারও সরগরম ক্রিকেট বিশ্ব। আর সেই জল্পনার মাঝেই ধোনির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স।
চলতি আইপিএল মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি ধোনি। প্রথমে কাফ ইনজুরিতে ভুগেছেন, পরে পুনর্বাসন শেষে ফেরার অপেক্ষায় থাকতেই আবার আঙুলে চোট পান তিনি।
চেন্নাইয়ের শেষ লিগ ম্যাচের আগে ধোনির অনুপস্থিতি নিশ্চিত করা হয়। পরে গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হেরে প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যায় দলের।
ম্যাচ শেষে ধোনি আগামী মৌসুমে খেলবেন কি না, এমন প্রশ্নে প্রথমে হাস্যকর ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন সিমন্স। এরপর তিনি বলেন, ‘শুধু ধোনিই জানেন তিনি কবে প্রস্তুত। আর ধোনিই সিদ্ধান্ত নেবেন তিনি খেলবেন কি না।’

সিমন্স আরো জানান, ইনজুরির কারণে মাঠে নামতে না পারলেও নেটে দারুণ ব্যাটিং করেছেন ধোনি।
তার ভাষায়, ‘অনেক দিন পর এত ভালোভাবে বল মারতে দেখেছি তাকে।’
তবে দলকে সাহায্য করতে পারবেন না মনে হলে ধোনি নিজেই সরে দাঁড়াবেন বলেও বিশ্বাস সিমন্সের। ‘সে নিজের জন্য নয়, সব সময় দলের ভালোটা ভেবেই সিদ্ধান্ত নেয়,’ বলেন চেন্নাই কোচ।
ধোনির অনুপস্থিতিতে এবারের আইপিএলে ভুগেছে চেন্নাই। অভিজ্ঞ এই তারকার নেতৃত্ব ও উপস্থিতি মাঠে কতটা গুরুত্বপূর্ণ, সেটি আরো একবার বুঝেছে দলটি।
এসকে/এসএন