© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না: ডিএসসিসি প্রশাসক

শেয়ার করুন:
কোরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ২২ মে, ২০২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে একদিকে যেমন রোগজীবাণু ছড়াবে, অন্যদিকে বৃষ্টি হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি করবে।

ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে কোরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদের দিন দুপুর ১২টা থেকে ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে।

ঈদে শহরের বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নগরবাসীকেও সহযোগিতার আহ্বান জানান আবদুস সালাম।

তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে দুই বছরের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সমস্যার সমাধান করা সম্ভব।

ডিএসসিসি জানিয়েছে, সাধারণ নাগরিকেরা নিজ নিজ এলাকার ওয়ার্ড অফিস এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান বা পিসিএসপির কাছ থেকে এই বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।

এসকে/এসএন

মন্তব্য করুন