© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ, যানচলাচল সম্পূর্ণ বন্ধ

শেয়ার করুন:
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ অবরোধ, যানচলাচল সম্পূর্ণ বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ২২ মে, ২০২৬
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ৭ দিন নয়, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণে এ ধরনের নৃশংস ঘটনা বারবার ঘটছে।

এর আগে গতকাল ২১ মে রাতেও বিক্ষোভকারীরা মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে প্রতিবাদ জানান। গত ১৯ মে সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গুমের চেষ্টাও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভেতর থেকে মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬)-কে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

আরআই/টিকে

মন্তব্য করুন