© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যমুনায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: পানিসম্পদমন্ত্রী

শেয়ার করুন:
যমুনায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: পানিসম্পদমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩২ পিএম | ২২ মে, ২০২৬
টাঙ্গাইল সদরে যমুনা নদীর ভাঙন রোধে ৫০ কোটি টাকা ব্যয়ে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে এমন আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং জনগণের স্বার্থে আগামী অর্থবছর থেকেই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। যমুনা নদীর ভাঙনে প্রতি বছর নদীপাড়ের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ দুর্ভোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি বলেন, নদীভাঙন কবলিত এলাকাগুলো সুরক্ষায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে।

টাঙ্গাইল সদর আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা যা বলি, তাই করি। নির্বাচনের আগে যমুনার ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এ অঞ্চলের উন্নয়নে বিভিন্ন কাজ বাস্তবায়ন করা হবে।

টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৗশলী শাহজাহান সিরাজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে/টিকে

মন্তব্য করুন