© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ত্রিশালে পিতার স্মৃতিময় স্থানেই ৫ কি.মি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
ত্রিশালে পিতার স্মৃতিময় স্থানেই ৫ কি.মি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ২২ মে, ২০২৬
১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর। ত্রিশাল উপজেলা ৮/১০ গ্রামে দুই সহস্রাধিক কৃষকের এক হাজার একর জমিতে চাষের জন্য প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ খাল উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।

পরবর্তী বছরে আবার তিনি এসে একই খালে মাছের পোনা অবমুক্ত করেন। স্থানটি ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর গ্রামে। কালের পরিক্রমায় দখল, রক্ষণাবেক্ষণের অভাবে মৃতপ্রায় খালকে পুনর্জ্জীবিত করতে দীর্ঘ ৪৭ বছর পর একই স্থানে আসছেন তারই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খলনের পরিকল্পনা ও ত্রিশালের আগমনকে কেন্দ্র পিতার স্মৃতিময় স্থানকেই বেছে নিলেন তিনি।

আগামীকাল (২৩ মে) এই খাল কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  খাল খনন উদ্বোধন করে সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন তিনি। শুনবেন তাদের কথা ও বাবার স্মৃতিচারণা।

ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘১৯৭৯ সালের আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ত্রিশালে খাল খনন উপলক্ষে দুবার আগমন করেন। ২০০৪ সালে আমাদের প্রিয় নেত্রী প্রয়াত বেগম খালেদা নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ২ বার আগমন করেন। তাদের যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুই কাজ বাস্তবায়নের জন্য এবার প্রথমবার আগমন করছেন। তিনি প্রথমে জিয়াউর রহমানের স্মৃতিধন্য স্থানে খাল খনন উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিধন্য নজরুল মঞ্চে জন্মজয়ন্তীর উদ্বোধন করবেন। এ যেন পিতা-মাতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নে পুত্রের অবিরাম ছুটে চলা।’ 

আরআই/টিকে

মন্তব্য করুন