আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা কত?
ছবি: সংগৃহীত
০৮:৫২ এএম | ২৩ মে, ২০২৬
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। যদিও সম্প্রতি বৃষ্টির পর শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছিল। তবে কয়েকদিন ধরে দূষণের মাত্রা ওঠানামা করছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম। শহরটির বায়ুমানের স্কোর ১১৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। গত শুক্রবারও ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১১৯। আরেগদিন বৃহস্পতিবার একই সময়ে ঢাকার স্কোর ছিল ১০৭। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের স্কোর ওঠা-নামা করতে পারে।
তালিকার শীর্ষে থাকার কঙ্গোর কিনশাসার স্কোর ১৯৮। তার পরেই অবস্থান করা ভারতের দিল্লির স্কোর ১৯৩। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৬৭। এর পরের অবস্থানে থাকা চিলির শান্তিয়াগোর স্কোর ১৬৩। আর ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সবগুলো শহরের বায়ুমানের স্কোরই অস্বাস্থ্যকর।
এছাড়া উগান্ডার কামপালা, নেপালের কাঠমান্ডু, চীনের হাংজু, ভারতের আরেকটি শহর কলকাতা, পাকিস্তানের আরেকটি শহর করাচির স্কোর ১০৫ থেকে ১৪৫ এর মধ্যে রয়েছে।
শহগুলোর বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিজে/টিএ