ফুটবলকে বিদায় বলছেন ২১ শতকের জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক তারকা
ছবি: সংগৃহীত
০৯:২৮ এএম | ২৩ মে, ২০২৬
এক যুগের অবসান ঘটিয়ে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লুকাস পোডলস্কি। ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা আগামীকাল নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন।
২১ শতকের অন্যতম জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক ফুটবলার হিসেবে পরিচিত পোডলস্কি দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ইউরোপের বড় বড় ক্লাবে। বায়ার্ন নিউমিখ, আর্সেনাল, ইন্টার মিলান ও গ্যালাতাসারাইয়ের মতো জায়ান্ট ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি।
তবে ফুটবল থেকে পুরোপুরি দূরে যাচ্ছেন না এই কিংবদন্তি ফরোয়ার্ড। বরং নতুন এক ভূমিকায় শুরু করতে যাচ্ছেন জীবনের আরেক অধ্যায়।

নিজের শৈশবের ক্লাব গোর্নিক জাব্জের পূর্ণ মালিকানা নিয়েছেন পোডলস্কি। সাম্প্রতিক বছরগুলোতে এই ক্লাবেই খেলছিলেন তিনি।
জার্মান জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ের স্মৃতি ছাড়াও অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রেখেছেন পোডলস্কি। শক্তিশালী শট, দুর্দান্ত বাম পা ও প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য বিশ্বজুড়ে ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি।
টিজে/টিএ