© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদোদের কোচ হতে পারেন গার্দিওলা!

শেয়ার করুন:
রোনালদোদের কোচ হতে পারেন গার্দিওলা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫১ এএম | ২৩ মে, ২০২৬
সৌদি ক্লাব আল নাসরকে ঘিরে এবার সামনে এলো বড় চমক। একাধিক গণমাধ্যমের দাবি, ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছেন বিশ্বখ্যাত কোচ পেপ গার্দিওলা।

এমনকি তার প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও করেছে আল নাসর। এমনটাই জানিয়েছে মার্কা।

বর্তমানে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরেই নিজেদের প্রকল্প সাজাচ্ছে সৌদি ক্লাবটি। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা, সবকিছুর কেন্দ্রেই আছেন পর্তুগিজ মহাতারকা।

এবার সেই দলে গার্দিওলার মতো কোচকে আনার চিন্তা সৌদি ফুটবলের বড় বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

খবরে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে গার্দিওলার প্রতিনিধির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। যদিও সেটি এখনো আনুষ্ঠানিক আলোচনা বা চুক্তির পর্যায়ে যায়নি।



সম্প্রতি ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন গার্দিওলা।

আর সেই সময়েই আল নাসরের আগ্রহের খবর সামনে আসায় জল্পনা আরো বেড়েছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, যদি সত্যিই রোনালদো ও গার্দিওলা একই দলে কাজ করেন, তবে সেটি হবে আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত জুটি। একদিকে রোনালদোর গোল করার ক্ষমতা ও নেতৃত্ব, অন্যদিকে গার্দিওলার কৌশলনির্ভর ফুটবল, দুইয়ের মিশেলে আল নাসর আরো ভয়ংকর হয়ে উঠতে পারে।

তবে এখনই নিশ্চিত কিছু নয়। গার্দিওলার পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা এখনো কেবল প্রাথমিক পর্যায়েই রয়েছে।

তবু এই সম্ভাবনাই বিশ্ব ফুটবলে নতুন উত্তেজনা তৈরি করেছে।

টিজে/টিএ


মন্তব্য করুন