© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলের মাঝেই কাব্য মারানের বিয়ে নিয়ে গুঞ্জন

শেয়ার করুন:
আইপিএলের মাঝেই কাব্য মারানের বিয়ে নিয়ে গুঞ্জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৫ পিএম | ২৩ মে, ২০২৬
আইপিএলের চলতি মরশুমের মাঝেই সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে ঘিরে ফের জোর গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় তামিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে। আর এই খবর ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা।

একাধিক পোস্টে এমনও দাবি করা হচ্ছে, দুই পরিবারের সম্মতিতে স্পেনে বিয়ের আয়োজন হতে পারে চলতি বছরের ডিসেম্বরে। পরে চেন্নাইতেও নাকি আলাদা অনুষ্ঠান হবে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কাব্য মারান বা অনিরুদ্ধ রবিচন্দ্রন কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এর আগেও এই জুটিকে ঘিরে একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি বিনোদনমূলক ওয়েবসাইটে আবারও একই ধরনের দাবি সামনে আসার পর নতুন করে আলোচনার ঝড় ওঠে।



তবে এর আগেও অনিরুদ্ধ নিজেই এমন গুজবের জবাব দিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এসব ভিত্তিহীন গুজব বন্ধ হওয়া উচিত। সেই পুরনো মন্তব্যকে সামনে এনে অনেকে আবারও দাবি করছেন, এবারের খবরও গুজবেরই পুনরাবৃত্তি।

উল্লেখ্য, কাব্য মারান স্টেডিয়ামে তাঁর দলের পাশে থেকে নিয়মিত সমর্থন জানিয়ে আলোচনায় থাকেন। অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দ্রন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় সুরকার। ‘জেলার’, ‘লিও’, ‘কুলি’সহ একাধিক সুপারহিট ছবির পাশাপাশি শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সংগীত দিয়েও তিনি প্যান ইন্ডিয়া খ্যাতি অর্জন করেছেন।

সব মিলিয়ে বিয়ে নিয়ে গুঞ্জন যতই ছড়াক না কেন, বাস্তবে এর সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

এসএ/টিএ

মন্তব্য করুন