© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করল আর্জেন্টিনা

শেয়ার করুন:
বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২৩ মে, ২০২৬
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো লিওনেল মেসির বিশ্বকাপ খেলা। আর্জেন্টিনা কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘মেসি ইতিমধ্যেই নিশ্চিত। সে-ই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে কথা বলতে গিয়ে আয়ালা আরো জানান, এখনো চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়।



শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসিকে ঘিরে গত কয়েক মাস ধরেই ছিল অনিশ্চয়তা। বয়স, ইনজুরি ও ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ককে।

টিজে/টিএ

মন্তব্য করুন