© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় আক্রান্ত ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

শেয়ার করুন:
করোনায় আক্রান্ত ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

সাইফুর রহমান সোহাগ

own-reporter
০৫:৪১ পিএম | ২১ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। সোমবার সোহাগ নিজেই গণমাধ্যমকে করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সম্প্রতি শরীরে উপসর্গ দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনার নমুনা দেন তিনি। পরে নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে।

শারীরিকভাবে ভালো আছেন জানিয়ে ছাত্রলীগের সাবেক এই নেতা জানান, রাজধানীর পরীবাগের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন