© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উইমেন্স এমার্জিং ট্রফিতে সদস্য সংখ্যা বাড়াচ্ছে আইসিসি

শেয়ার করুন:
উইমেন্স এমার্জিং ট্রফিতে সদস্য সংখ্যা বাড়াচ্ছে আইসিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ এএম | ২৪ মে, ২০২৬
চলতি বছরের উইমেন্স এমার্জিং ট্রফির আসরে দলের সংখ্যা আট থেকে বাড়িয়ে দশ করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নভেম্বরে আসন্ন আসরে পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ অংশ নেবে।

এর আগে গত বছরের নভেম্বরে উদ্বোধনী আসরটি অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড হলো অংশগ্রহণকারী পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ। এর সঙ্গে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউ গিনি (পিএনজি) হলো আসরের বাকি অংশগ্রহণকারী দেশ।

গত ২১শে মে অনলাইনে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির (সিইসি) বৈঠকে গৃহীত অন্যতম প্রধান সিদ্ধান্ত ছিল প্রতিযোগিতাটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংককে শিরোপা জেতার পর থাইল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে চলতি আসরে অংশগ্রহণ করছে। ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আট দলের এই টুর্নামেন্টে আয়োজকদের সঙ্গে যোগ দিয়েছিল স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, উগান্ডা এবং তানজানিয়া।



থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস পয়েন্টের দিক থেকে সমান অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। অবশেষে নেট রান রেটের ভিত্তিতে আয়োজকদের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, সবশেষ আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির (সিইসি) বৈঠকে পুরুষদের ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয় যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পুনর্গঠন বা প্রস্তাবিত দুই-স্তরীয় টেস্ট ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়নি। এই বিষয়গুলো আইসিসি বোর্ডের ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা আগামী ৩০ মে আহমেদাবাদে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের নারী বিশ্বকাপের বিশ্বব্যাপী সাফল্যের পর, নারী ক্রিকেটকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নারী ক্রীড়া হিসেবে গড়ে তোলার আইসিসির লক্ষ্যকে সামনে রেখে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সিইসি নারী ক্রিকেটের উন্নয়নের জন্য নতুন কৌশল বিষয়ে বোর্ডকে পরামর্শ দিয়ে ম্যাককিনজি অ্যান্ড কোম্পানির কাছ থেকে একটি উপস্থাপনা গ্রহণ করে। তারা খেলাটির রাজস্ব দশগুণ বাড়াতে বোর্ডকে সাহায্য করার জন্য কৌশলও উপস্থাপন করে।

নিয়ন্ত্রক সংস্থাটি অলিভার ওয়াইম্যানের কাছ থেকেও উপস্থাপনা শোনে, যেখানে তারা তাদের পরিকল্পিত ডেটা মনিটাইজেশন প্রকল্পটি কীভাবে বাস্তবায়ন করতে পারে সে বিষয়ে আলোচনা করে। এর থেকে অন্তত ১০০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হতে পারে।

এমআর/টিএ  

মন্তব্য করুন