© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাত নারীর মেনোপজের সময়সীমাকে তরান্বিত করে

শেয়ার করুন:
ভাত নারীর মেনোপজের সময়সীমাকে তরান্বিত করে
health-desk
০৯:৩৭ এএম | ২২ জুলাই, ২০২০

কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালী’৷ দিনের শেষে ভাত ছাড়া বাঙালির খাদ্য তালিকা অসম্পূর্ণ। দেশের একাংশ মানুষ এর উপর নির্ভরশীল। অনেকে দিনে তিনবারও ভাত খায়। ভাত গরম হলে তো কথাই নেই, পান্তা হলেও চলে।

অথচ সেই ভাতেই নাকি সমস্যা। ভাতের মধ্যেই লুকিয়ে আছে ক্ষতিকারক উপাদান। যা নারীর মেনোপজের (দীর্ঘস্থায়ী ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া) সময়সীমাকে তরান্বিত করে। জার্নাল অফ এপিডেমিওলজি অ্যাণ্ড কমিউনিটি হেলথ এ প্রকাশিত গবেষণার ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

তাছাড়া ওজন বাড়ার জন্যও অনেকে ভাতকে দায়ী করেছেন। শুধু ভাতই নয়, কার্বোহাইড্রেট সমৃদ্ধ যে কোনো উপাদানই থাকছে সেই তালিকায়। বাদ যায়নি পাস্তাও।

গবেষণায় ১৪,১৫০ জন নারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এক গবেষক মন্তব্য করেন, আর্লি মেনোপজের অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে জেনেটিক কারণ হতে পারে অন্যতম। তবে, এবার গবেষকরা আলোকপাত করছেন অন্যদিকে।

চার বছর পর একই (১৪,১৫০ জন) নারীদের উপর আবার একটি ফলোআপ সার্ভে করা হয়। মেনোপজ শুরু হওয়ার স্বাভাবিক সময় ধরা হয় ৫১ বছর। কিন্তু, খাদ্যতালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেটের সংযোজন মেনোপজকে তরান্বিত করতে দেখা যায়।

অন্য এক গবেষক জানান, সঠিক সময়ের পূর্বে মেনোপজ একাধিক শারীরিক সমস্যার কারণ হতে পারে। হাড়ের ক্ষয়জনিত রোগ দেখা দিতে পারে। এমনকি, নির্দিষ্ট সময়ের পরে মেনোপজ ক্যান্সারের ঝুঁকিকে বাড়ায়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন