© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

শেয়ার করুন:
ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৫ পিএম | ২৪ মে, ২০২৬
রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) দুপুরে ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান প্রশাসক শফিকুল ইসলাম খান।

এসময় পরিচ্ছন্নতা কর্মীদের কাজের প্রশংসা করে তিনি বলেন, আগামী দিনের নগর ব্যবস্থাপনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিচ্ছন্নতা কর্মীদের আরও সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, সামনে তাদের জন্য কীভাবে আরও সহায়তা নিশ্চিত করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেয়া হবে।

ভবিষ্যতেও প্রধানমন্ত্রী এ ধরনের উপহার দিয়ে তাদের উৎসাহিত করবেন এ আশা প্রকাশ করে তিনি বলেন, একই সঙ্গে পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করলেই রাজধানী পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে। তবে ভোর থেকে কাজ শুরু করা এসব কর্মীদের সহযোগিতায় নগরবাসীকেও পাশে থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।

আসন্ন ঈদুর আজহায় নগর পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের কর্মীরা মাঠে থাকবেন-জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, বৃষ্টির সম্ভাবনা থাকায় কোথাও ময়লা জমিয়ে রাখা যাবে না।

এসএন 

মন্তব্য করুন