© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার উত্তরসূরি যেন কপি-পেস্ট না হয় : গার্দিওলা

শেয়ার করুন:
আমার উত্তরসূরি যেন কপি-পেস্ট না হয় : গার্দিওলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ২৪ মে, ২০২৬
মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। বিদায়ের আগে নিজের উত্তরসূরিকে নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কিংবদন্তি এই কোচ।

গার্দিওলার মতে, নতুন কোচের উচিত হবে নিজের মতো থাকা, তাকে অনুকরণ না করার চেষ্টা না করা।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন এনজো মারেসকা। তিনি এক সময় লেস্টার সিটিতে হামজা চৌধুরীদের কোচ ছিলেন। গত বছর তার কোচিংয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে চেলসি।

ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে মারেসকার। তাই অনেকের ধারণা, গার্দিওলার কোচিং দর্শন ও কৌশলের সঙ্গে মারেসকার মিল আছে।



অবশ্য গার্দিওলা কোচের দায়িত্ব ছাড়লেও সিটি ফুটবল গ্রুপের সঙ্গেই থাকছেন বলে শোনা যাচ্ছে। বৈশ্বিক দূত হিসেবে এই কম্পানির অধীনে থাকা ক্লাবগুলোকে কারিগরি ও কৌশলগত পরামর্শ দিতে পারেন তিনি।

তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠছে, ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ বাছাইয়েও কি তার ভূমিকা থাকছে?

জবাবে গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, এতে তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা নেই, ‘এ ধরনের চাকরিতে কপি-পেস্ট করে কাজ চলে না। আপনাকে অনন্য, স্বাভাবিক এবং নিজের মতো হতে হবে এবং নতুন যিনি ম্যানেজার হবেন, তিনি তার নিজের মতোই থাকবেন।’

গার্দিওলা আরো বলেছেন, ‘যখনই আপনি অনুকরণ করতে যাবেন, তখনই সমস্যা সৃষ্টি হবে। প্রত্যেক মানুষ আলাদা এবং সেটাই হওয়া উচিত। এ কারণেই আমি বিশ্বাস করি সবকিছু ভালোভাবে চলবে।

ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরে ২০টি ট্রফি জিতেছেন গার্দিওলা।

এমআই/টিএ

মন্তব্য করুন