© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হোয়াট অ্যা পুওর ইউজড প্ল্যান’, তারেক রেজা গ্রেপ্তার ইস্যুতে সারজিস

শেয়ার করুন:
‘হোয়াট অ্যা পুওর ইউজড প্ল্যান’, তারেক রেজা গ্রেপ্তার ইস্যুতে সারজিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ পিএম | ২৪ মে, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রোববার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য নিচে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

গায়েবানা জানাযা, ঐতিহাসিক ১৭ জুলাই,
ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমাদের ইমাম তারেক রেজা। যুগ্ম সদস্য সচিব, এনসিপি।

সেদিন ঝিনাইদহে নামাজ থেকে বের হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর উপরে হামলা করল ছাত্রদল, ডিম ছুড়ল ছাত্রদল, হকিস্টিক দিয়ে আঘাত করল ছাত্রদল! মামলা করতে গেলে সেখানেও হামলা করতে গেলো ছাত্রদল। অবশেষে মামলা নেওয়া হল!

কিন্তু তারপরের দিন পুরনো স্ক্রিপ্ট অনুযায়ী ছাত্রদল তথাকথিত ভিকটিম সেজে মামলা করলো। নাসীরুদ্দীন পাটওয়ারীর উপরে হামলা করার জন্য ছাত্রদলের কাউকে গ্রেপ্তার না করা হলেও মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম আহবায়ক তারেক রেজাকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে।

তারেক রহমানের নেতৃত্বে এত তাড়াতাড়ি ছাত্রদল, যুবদল লাঠিয়াল বাহিনী আর পুলিশ দমন পীড়ন বাহিনী হয়ে উঠবে সেটা অবিশ্বাস্য ! What a poor used plan (হোয়াট অ্যা পুওর ইউজ্ড প্লান) !

অভিনন্দন জনাব Tarique Rahman!

আইকে/টিএ



মন্তব্য করুন